তৃণমূল দার্জিলিং জেলা কমিটি দ্রুত গঠনের নির্দেশ মুখ্যমন্ত্রীর - The News Lion

তৃণমূল দার্জিলিং জেলা কমিটি দ্রুত গঠনের নির্দেশ মুখ্যমন্ত্রীর




দি নিউজ লায়ন ;  উত্তরকন্যা থেকে তৃণমূল দার্জিলিং জেলা কমিটি দ্রুত গঠনের নির্দেশ মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো শুক্রবার থেকেই ময়দানে রঞ্জন। জনসমর্থনের পাশাপাশি দলীয় নেতা কর্মীদের মনোবল বৃদ্ধিতে এবারে খোলামেলা আলোচনা করবেন দার্জিলিং জেলা তৃনমূল সভাপতি রঞ্জন সরকার। কোন কোন এলাকায় ভুল বুঝিয়ে প্রভাব ফেলছে আরএসএস, কোথা তৃনমূল সংগঠনের ওপর টোপ ফেলছে বিজেপি- নেত্রীর নির্দেশে এবারে কড়া তদারকিতে নামবেন জেলার সমতলের শীর্ষ নেতৃত্বরা বলেই দলীয় সূত্রে জানা যাচ্ছে।


 জানা গিয়েছে দার্জিলিং জেলার সমতলের দলীয় সংগঠনে আরও গতি আনতে দ্রুত জেলা কমিটি গঠনের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়ি সমতলে দলীয় মজবুদ বুনিয়াদকে ধরে রাখতে জেলা সভাপতি রঞ্জন সরকারের সঙ্গে বুধবার বৈঠকে দলের শক্তিবৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পাঠ দেন তৃনমূল সুপ্রিমো।বুধ ও বৃহস্পতিবার দুই দফায় মুখ্যমন্ত্রী ডেকে পাঠান জেলাসভাপতি রঞ্জনকে। বেশ কিছুক্ষণ চলে আলোচনা।দলীয় সূত্রে জানা গিয়েছে দলের খুঁটিনাটি যাবতীয় রিপোর্ট নেন তিনি। 


জেলা কমিটি গঠনের বিষয়েও জানতে চান। সত্ত্বর জেলা কমিটি গঠনের নির্দেশ দেন। আর দেরি নয় চলতি মাসের মধ্যেই জেলা কমিটি গঠনের চূড়ান্ত তালিকা পৌঁছতে হবে রাজ্যে নেতৃত্বের কাছে। নেত্রীর নির্দেশের পর ২০২১এর নববর্ষের আগেই ডিসেম্বরে দার্জিলিং জেলা তৃনমূল নতুন কমিটি ঘোষিত হবে এমন সম্ভাবনার কথাই শোনা যাচ্ছে। এদিকে মন্ত্রী  গৌতম দেবের সঙ্গে দলীয় বিষয়ে নিয়ে আলোচনায় জেলা কমিটির কথা উঠে আসে।


 সেক্ষেত্রে জেলা কমিটি না হওয়ায় পর্যন্ত কাজের ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন মন্ত্রী। মন্ত্রী গৌতম দেব সংবাদমাধ্যমকে জানান মুখ্যমন্ত্রী দ্রুত জেলা কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। দ্রুত চূড়ান্ত নামের তালিকা সহ যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে কমিটি গঠনের কথা বলেছেন দলের সুপ্রিমো। অন্যদিকে এ বিষয়ে দার্জিলিং জেলা সভাপতি রঞ্জন সরকার জানান শুক্রবারের মধ্যেই আমরা জেলা কমিটি তৈরির প্রক্রিয়ায় নামছি। দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করে কমিটি ঘোষণা করবো।


 এদিকে পর্যটন ব্যবসায়ীদের একাধিক দাবি-দাওয়া নিয়ে মন্ত্রীর সঙ্গে কথা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পর্যটন ব্যবসায়ীদের সমস্যা নিয়েও সক্রিয় পদক্ষেপের নেওয়ার ক্ষেত্রে মন্ত্রীকে জানিয়েছেন। এদিকে মুখ্যমন্ত্রী নির্দেশেই এদিন শিলিগুড়ি ১৬৬টি পরিবারকে জমির সত্ত্বা পাট্টা তুলে দেন মন্ত্রী গৌতম দেব। পাট্টার বন্টনের কাজে গতি আনার নির্দেশে জননেত্রীর।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.